তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ৫ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































