প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ২২:৪০
অ- অ+

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, তাদের কাছ থেকে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে এবং ছিনতাইয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের কার কী ভূমিকা ছিল—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এদিকে এ ঘটনায় বিস্তারিত জানাতে শনিবার বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত এবং ছিনতাইয়ের ঘটনার তদন্তের অগ্রগতি তুলে ধরবেন।

এর আগে গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয়: সাইফুল হক
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯
সায়েদাবাদ বাস টার্মিনালে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা