নাজমুস সাকিবের ফেসবুক পোস্ট

আমি আমার মতোই থাকতে চাই

নাজমুস সাকিব
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ০৯:০৬
অ- অ+

"ভাই আপনি তো বিএনপির লোক। আজকাল তবে কেন বিএনপির বিরুদ্ধেই লেখালেখি করছেন? কোনো কিছু না পাওয়ার বেদনা থেকেই কি হঠাৎ বিএনপির পেছনে লেগেছেন?"

"ভাই বিএনপির সাথে আপনার কি হয়েছে? কেন বিএনপির বিরুদ্ধে পোস্ট দেন?"

--- আমার ফেইসবুকের ইনবক্সে আজকাল এ জাতীয় মেসেজ প্রচুর আসছে। যারা এসব লিখছেন, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে না লিখে তাই এই স্ট্যাটাসটির মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে চাই।

আমার পেশাদার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু হয়েছিলো সালমান এফ রহমানের মিডিয়াতে কাজের মাধ্যমে। আমার স্পষ্টভাষী স্বভাবের জন্য সালমান এফ রহমান আমাকে প্রচন্ড স্নেহ করতেন। এমনকি আমি যাতে রাগের মাথায় চাকরি ছেড়ে না দেই, সেকারণে আমার বিরুদ্ধে গুটিবাজি করা একজন প্রভাবশালী জয়েন্ট এডিটরকে উনি চাকরিচ্যুত পর্যন্ত করেছিলেন!

পরবর্তীতে জীবিকার তাগিদে আমেরিকাতে স্থায়ী নিবাস গড়লেও, আমি অবাধেই বাংলাদেশে যাতায়াত করতে পারতাম (হাসিনার হাজারো সমালোচনা করা সত্ত্বেও)! সালমান এফ রহমান আমাকে তার নিজের লোক মনে করলেও, আমি নিজেকে কোনোদিন কারো লোক মনে করতাম না। কারণ আমি জানতাম আমি অন্যায় দেখলে নিজের বাপকেও ছেড়ে কথা বলার মতো লোক না।

মূলত এ কারণেই যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তীব্র সমালোচনা শুরু করলাম, আমাকে এসবি পুলিশ থেকে জানানো হলো দেশে গেলেই এয়ারপোর্ট থেকে আমাকে আটক করা হবে! তাই ২০২০ সাল থেকে বাংলাদেশে যাওয়া বন্ধ করলাম। তবে আওয়ামী শাসন-আমলে প্রায় এগারো বছর আমি নিরাপদেই বাংলাদেশকে যেতে পেরেছিলাম। আমার বিরুদ্ধে ২০২২ সালের আগে কোনো হয়রানিমূলক মামলাও করা হয় নি।

তবে বিএনপি সরকারের "সহ্য শক্তি" বা টলারেন্স লেভেল এতটাই 'ভালো', তারা ভূমিদস্যু বসুন্ধরা গ্রূপকে দিয়ে আমার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের করালো! ক্ষমতায় আসার ছয়মাসের মধ্যেই বসুন্ধরাকে দিয়ে মামলা করিয়ে, আমার বাংলাদেশে যাতায়াত বন্ধ করার পায়তারা হলো এই বিএনপি সরকারের আমলে!

স্বরাষ্ট্রমন্ত্রী বা তার ছেলের বিরুদ্ধে লেখালেখি কোন "পাগলে" করে? কেন করে? বাংলাদেশ কি ওই অবস্থায় যেতে পেরেছে, যেখানে ক্ষমতাবানকে প্রশ্ন করে আপনি আপনার নিজের অস্তিত্বকে নিরাপদ রাখতে পারবেন?

আমি জামায়াত ও এনসিপির একজন কট্টর সমালোচক --এইটা সবাই জানেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কি ধরণের এক্টিভিজম করেছিলাম -- এটাও যারা আমার কনটেন্ট দেখেন তারা অবগত আছেন। তবে যারা আমাকে "বিএনপির এক্টিভিস্ট" ভেবেছিলেন; তারাই আমার সাম্প্রতিক লেখালিখিতে কিছুটা অবাক হয়েছেন।

আমি আসলে কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দিতে চাই না। কোনো রাজনৈতিক দলের কাছে আমার চাওয়া বা পাওয়ারও কিছু নেই। আমি শুধু অসঙ্গতি দেখলে সেটা নিয়ে লিখতে চাই; কথা বলতে চাই। আমি আমার মতোই থাকতে চাই। কিন্তু সেটা কি সম্ভব?

ফুটনোট: যেই পরিবর্তনের স্বপ্ন দেখে বিএনপি ক্ষমতায় আসুক সেটা চেয়েছিলাম, সেই পরিবর্তনের বদলে গত ছয়মাসে যা যা দেখলাম, তা হতাশাজনক। সমালোচকদের আওয়ামী স্টাইলে বিএনপি "সাইজ" করবে, এমনটি আশা করি নাই। কিন্তু মনে হচ্ছে খারাপ কাজের দৃষ্টান্ত রাখার ক্ষেত্রে, আওয়ামী লীগকে উৎরিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে বিএনপি! হয়তো এইটাই ছিল "আই হ্যাভ এ প্ল্যান" নামের সেই তথাকথিত পরিকল্পনার অংশ!

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২
জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক
শ্রমিক দলের নেতাকে কুপিয়ে জখম, যুবদল নেতা জাহিদসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা