জামায়াতকে অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে: গোলাম পরওয়ার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৯:৩২
অ- অ+

সংগঠন পরিচালনা ও দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় জামায়াতে ইসলামীকে বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ উত্তরণে দায়িত্বশীলদের গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করা জরুরি।

শনিবার (১৫ আগস্ট) নীলফামারী জেলার সৈয়দপুরে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগরীর তিন দিনব্যাপী (১৩–১৫ আগস্ট) দায়িত্বশীল শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, আদর্শের চর্চা ও উত্তম আচরণের মাধ্যমে সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন, মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং মতপার্থক্য মোকাবিলায় সহনশীল হতে হবে।

সংগঠন পরিচালনার পাশাপাশি পরিবার গঠন ও সুরক্ষার প্রতি নজর দেয়ার পরামর্শও দেন মিয়া গোলাম পরওয়ার।

সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সরকার ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে যে অনাগ্রহ দেখাচ্ছে, তার প্রতিবাদে এবং জনগণের দাবি আদায়ে ১১ দল রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে।

স্থানীয় ১১ দলের সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচি সফল করার নির্দেশনা দেন তিনি।

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, সংগঠনের মেজাজ ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের অহংকারমুক্ত থেকে কাজ করতে হবে এবং পরস্পরের ভুল-ত্রুটি ব্যক্তিগতভাবে আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক শিবির সভাপতি মো. দেলওয়ার হোসেন।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি
২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী
সৈয়দপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা