ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৮

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিভাগের বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানা-পুলিশ ৯ জন, পল্টন থানা ১২ জন, সবুজবাগ থানা ৫ জন, খিলগাঁও থানা ৫ জন, রামপুরা থানা ৯ জন, শাহজাহানপুর থানা ৯ জন এবং মুগদা থানা-পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































