রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১২:৩২
অ- অ+

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, অলি আহমদের মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। ফলে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী।

তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনাও নেই বলে জানান তিনি।

আব্দুল বাতেন আরও জানান, অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আল-আমিন।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে এবং অলি আহমদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার দুপুর ১২টায় যাচাই-বাছাই করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়া বধের মন্ত্র জানালেন মিরাজ
চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা