মডেল রিধিকা রিধির মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৬
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় রিধিকার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার দিন রিধিকাকে দেখতে তার প্রেমিক হাসিবুর ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি মাজহারুল ইসলাম বলেন, হাসিবুরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তার সঙ্গে প্রেমিক হাসিবুরের কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২
জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা