ভারতে মন্দিরে ‘পদপিষ্ট’ হয়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৯:২৪
অ- অ+

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় পানি ঢালতে গিয়ে মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের লখিরাইয়ের অশোকধাম মন্দিরে।

জানা গেছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে আছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। মন্দিরে অত্যধিক ভিড়ের মধ্যে এদিক-ওদিক ছুটতে থাকেন তারা। যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন পড়ে যান। ভিড়ের চাপে উঠতে না পেরে পদপিষ্ট হয়েই মৃত্যু হয় সাতজনের।

বিহারের লাখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন এসে পৌঁছানোর ফলে পুণ্যার্থীদের মারাত্মক ভিড় তৈরি হয়। যার জেরে মন্দিরের বাইরের ব্যারিকেড ভেঙে পড়ে। ভিড় সামলানোর জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। তারপরেও মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে একদিকের ব্যারিকেড ভেঙে পড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

বিহার প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছিল, এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তারপরেই বিশৃঙ্খলা পরিস্থিততে এমন দুর্ঘটনা ঘটে। সাতজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত। তবে কী ঘটনার ঘটনার প্রকৃত কারণ তদন্ত ও যাচাইয়ের পরেই নিশ্চিতভাবে জানানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লিখেছেন, ‘আহতদের যথাযথ ও দ্রুত চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’

ঘটনার পর পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহত পুণ্যার্থীদের চিকিৎসার জন্য লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মৃতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা