ময়মনসিংহে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ২০:০০
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরোপাড়া গ্রামের উচাভিটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি মুর্তজা (৫) এবং তারিকুল ইসলামের ছেলে ফারহান হোসেন (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু মাশরাফি ও ফারহান। সাঁতার না জানায় একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা