উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনসার সদস্যদের বেতন যাবে সরাসরি ব্যাংক হিসাবে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ২৩:৩৭
অ- অ+

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা সরাসরি তাঁদের নিজস্ব ব্যাংক হিসাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রতি মাসের শুরুতেই বেতন-ভাতা পরিশোধ করা হবে।

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দসংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্র জারি করেছে। বাহিনীর দাবি, এর মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে এবং বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

আনসার সদর দপ্তরের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের নির্ধারিত বরাদ্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অনুমোদন দেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় আইবাস++ (iBAS++) ডিডিও মডিউলের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অনুমোদিত আনসার সদস্যদের নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন-ভাতা পাঠাবে।

বাহিনীর ভাষ্য, নতুন এ ব্যবস্থায় বেতন পরিশোধে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং সদস্যরা মাসের শুরুতেই ঝামেলামুক্তভাবে বেতন-ভাতা পাবেন। ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ক্ষেত্রেও একই পদ্ধতি চালুর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, রোগী ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নতুন বেতন পরিশোধ পদ্ধতি তাঁদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে বলেও মনে করছে বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নামে মামলা
মায়ানমারে পাচারের সময় ৩৫ টনের বেশি সার-ডাল জব্দ, আটক ৬
ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
আমাদেরকে বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা