আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৬:৪৯
অ- অ+

আগামী আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা এসব ছুটি উপভোগ করবেন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এর বাইরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও তিন দিন ছুটি থাকবে। ফলে আগস্টে মোট ছুটির সংখ্যা দাঁড়াবে ১২ দিনে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিন ছুটি থাকবে। তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়া শনিবার হওয়ায় এ দুটি উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলবে না। ফলে সেপ্টেম্বর মাসে মোট ছুটি হবে ৯ দিন।

সব মিলিয়ে আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিনের ছুটি থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল
পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাগবিতণ্ডা, যা বললেন ডাকসু নেতা জুবায়ের
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৭৫
পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা