বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৫:৪৯
অ- অ+

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের দুর্বলতার প্রভাবে আজ বুধবার (২৯ জুলাই) স্পট গোল্ডের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪,০৪০.৬৩ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০.৬৩ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮.৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের দিকে। একইসঙ্গে মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ সুদের হার নিয়ে ফেডের চেয়ারম্যানের দিকনির্দেশনাও স্বর্ণবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডলারের মূল্য দুর্বল থাকলে স্বর্ণের দাম কিছুটা সহায়তা পেতে পারে। তবে ফেডের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিতই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামের গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, মিলবে ভয়েস-ভিডিও কল সুবিধা
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা