ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৭:২৭
অ- অ+

২০১২ সালে দেওয়া সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের সময়কে কর্তব্যকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সাবেক ডিআইজি ফারুক আহমদের দায়ের করা মামলায় প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ গত বছরের ৬ নভেম্বর যে রায় ও আদেশ দিয়েছেন, তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১২ সালের ২ আগস্টের স্মারকে জারি করা তার চাকরি থেকে বরখাস্তের দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।।

এতে আরও বলা হয়, ফারুক আহমদের বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে এবং তিনি বিধি মোতাবেক পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী