১৪৪ ধারার মধ্যে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকাল পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৭:৫৯
অ- অ+

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গল উপজেলায় এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির পর বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে এনসিপি নেতাদের গাড়িবহরের গতিরোধ করে। এ সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। গাড়ি থেকে নেমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসন পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। জেলা প্রশাসনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাপলা চত্বর গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি
হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা