পাবনায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মকবুল

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২২:২৯
অ- অ+

পাবনা জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন। আর শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি সফরে ফিলিপাইন ও মালয়েশিয়া যাচ্ছেন তিনি। আগামী ৬ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মকবুল হোসেন দেশ দুটি সফরে রওনা হবেন।

ইউপি চেয়ারম্যানদের কার্য মূল্যায়নে পাবনা জেলার মধ্যে হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৫ জুন ঢাকায় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হবে।

কর্মশালা শেষে সারাদেশ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জন ইউপি চেয়ারম্যান, একজন সচিব ও ৩ জন উপসচিবকে সরকারি উদ্যোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফিলিপাইন ও মালয়েশিয়া সফরে পাঠানো হবে। এই দলে রয়েছেন হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন।

প্রসঙ্গত, চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও মরহুম চেয়ারম্যান আলী আজগরের ছোট ভাই মো. মকবুল হোসেন হরিপুর ইউনিয়ন পরিষদে পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জনক। এলাকায় সজ্জন মানুষ ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত তিনি।

বর্তমানে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/১জুন/কেবি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4