কমিশনারের স্টাফ অফিসারসহ ডিএমপির ৭ এডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফারজানা ইয়াসমিনকে মেট্রো. ইনটেলিজেন্স বিভাগে, ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানজিলা শারমিনকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে, স্পেশাল এসিস্ট্যান্ট টু কমিশনার মহসীন আল মুরাদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে, স্টাফ অফিসার টু কমিশনার জুয়েল ইমরানকে গুলশান বিভাগের বাড্ডা জোনে, মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফয়েজ ইকবালকে কমিশনারের স্পেশাল এসিস্ট্যান্ট, গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে ওয়েলফেয়ার এণ্ড স্পোর্টস বিভাগে এবং ওয়েলফেয়ার এণ্ড স্পোর্টস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































