আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মাহবুবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২৫ আগস্ট জারি করা এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ মার্চ মাহবুবুর রহমানকে অস্থায়ীভাবে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের প্রায় পাঁচ মাসের মাথায় তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
তবে কী কারণে মাহবুবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে আদেশে তা উল্লেখ করা হয়নি।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































