মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১
অ- অ+

দেশে চালু হওয়া মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবি আয়োজিত সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

দেশে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মালখানা ও হাজতখানার সংখ্যা এবং ধারণক্ষমতা বাড়ানো হবে।

এর আগে বিজিবি সদস্যরা ড্রোনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও পুশ-ইন প্রতিরোধে তাদের দক্ষতার মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী এবং উত্তর-পূর্ব রিজিয়নের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি
হাটহাজারীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ পিস্তল ও পেনগান উদ্ধার, গ্রেপ্তার ৩
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা