নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী শোকবার্তায় লিখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গত ২৬ আগস্ট উত্তর নেপালে সংঘটিত আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ফলে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক হারে সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আমি নেপাল সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর সহানুভূতি ও শোক প্রকাশ করছি।
তিনি আরও লিখেন, গভীর শোকের এই মুহূর্তে, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি; আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নেপালের জনগণের অদম্য মনোবল ও শক্তি রয়েছে, যা দিয়ে তারা সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































