তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, সঙ্গে প্রত্যাশা করলেন সাক্ষাতের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩২| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪
অ- অ+

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

চিঠির শুরুতে ডোনাল্ড ট্রাম্প লেখেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তিনি পেয়েছেন। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তাঁকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’

বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশের জনগণ অনেক কঠিন সময় পার করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

চিঠির শেষে শুভকামনা ও আন্তরিকতা জানিয়ে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্টের এই চিঠি এল। এতে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার
সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত
নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা