থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩২| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২
অ- অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

সোমবার রাত সোয়া ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী ঢাকা টাইমসকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিয়মিত দায়িত্ব পালনরত বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

এছাড়া দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর আহত ও নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
মার্কিন হামলায় ইরানে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা