সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও

চলতি বছরের আর চার মাস বাকি। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য আরও পাঁচ দিনের সরকারি ছুটি রয়েছে। তবে এর দুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে ওই দুই ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সরকারি ছুটিগুলো রয়েছে, সেগুলো হলো—
সেপ্টেম্বরে ছুটি
৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তবে দিনটি শুক্রবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। ফলে এ ছুটির জন্য অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।
অক্টোবরে ছুটি
অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
ডিসেম্বরে ছুটি
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে দুই দিন সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এ ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এ দিনটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি মিলবে না।
অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তালিকাভুক্ত পাঁচ দিনের সরকারি ছুটির মধ্যে তিন দিন কর্মদিবসে পড়েছে। আর দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































