৭ বছর পর বদলে গেল ডাকসু নির্বাচনের ফল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২২:৩০
অ- অ+

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খাঁন এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবৈধ প্রমাণ করে। পরে সিন্ডিকেটের শোকজ নোটিশেরও উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে এরপর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হন নুরুল হক নুর। তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯ হাজার ১২৯ ভোট।

জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানী বিজয়ী ঘোষণা হন। আর দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তার অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
মার্কিন হামলায় ইরানে নিহত ৩
এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা