পুলিশের ১১ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২১:৫৭
অ- অ+

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

একটি প্রজ্ঞাপনে টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে এবং র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। অপর আদেশে ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য
৭ বছর পর বদলে গেল ডাকসু নির্বাচনের ফল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা
সোনারগাঁয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা