১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার: নুরুল হক নুর

বর্তমান সরকার ৫ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। এছাড়াও দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সেক্ষেত্রে চাকরির বাজারে যে বিষয়ে চাহিদা আছে, তার সঙ্গে মিল রেখে পাঠ্যপুস্তক ও সিলেবাস কারিকুলামে মূল্যায়ন করা হচ্ছে।
বক্তব্য শেষে নুরুল হক নূর বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগদান করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































