ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৯:২৫
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।

সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডির ১২ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে ৮ থেকে ১০ জনের একটি দল মো. খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আবেদীন ওরফে জুই এবং মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তানভীরের শরীর তল্লাশি করে চারটি গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার: নুরুল হক নুর
দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু
গ্রিসের সঙ্গে ৩ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি চুক্তি করেছে ইসরায়েল
নেতানিয়াহু ‘মানবতার শত্রুতে’ পরিণত হয়েছেন: তুরস্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা