শ্যামপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৪:২৮
অ- অ+

রাজধানীর শ্যামপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার বিকালে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫)।

পুলিশ জানায়, রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালায় ডিবির মতিঝিল বিভাগের একটি দল। এ সময় ফোরকান ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। আর ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদি দোকানি হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
জামালপুরে নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আফগানিস্তানে ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব তালেবানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা