সোহরাওয়ার্দী হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২২:৩৪
অ- অ+

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বজনদের কাছ থেকে হারিয়ে যাওয়া চার বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করে তার দাদির কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

রবিবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে টহল দেওয়ার সময় শিশুটিকে একা কাঁদতে দেখেন আনসার সদস্যরা। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে অভিভাবকদের খুঁজতে শুরু করেন তাঁরা।

আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পিসি সাদেক হোসেনের নেতৃত্বে এপিসি শফিকুল ইসলাম, আনসার সদস্য শাহাব উদ্দিন ও আব্দুল আওয়াল শিশুটির খোঁজখবর নেন। এ সময় শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার স্বজনদের সন্ধানের চেষ্টা করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে মাইকিং করা হয়।

একপর্যায়ে শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর আবদুল্লাহকে তার দাদির কাছে তুলে দেওয়া হয়।

নাতিকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির দাদি।

হাসপাতালে দায়িত্ব পালন করা আনসার সদস্যরা সাধারণত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন। তবে হারিয়ে যাওয়া শিশু বা অসহায় রোগী ও স্বজনদের সহায়তায় তাঁদের এগিয়ে আসার ঘটনাও ঘটে। সোহরাওয়ার্দী হাসপাতালে আবদুল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও তেমন একটি উদাহরণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় খলনায়ক ডনের মুক্তির দাবিতে মানববন্ধন 
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে রেসিং কারচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
রাজধানীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা