ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২১:১৩
অ- অ+

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যজিষ্ট্রেট) খালিদ সাইফুল্লাহ।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবের কে কোথায় গেলেন?
পদত্যাগের নির্দেশকে উড়ো খবর বলছেন প্রতিমন্ত্রী ইশরাক
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ