যশোরে ইয়াবাসহ কারবারি আটক

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৮
অ- অ+

যশোরে ২৭ হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ সিরাজুল ইসলাম রিপনকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো, মিরাজুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল মাদকের বড় একটি চালান হাত বদল হবে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ ঝুমঝুমপুর বটতলা এলাকা দিয়ে রিকসায় যাওয়ার সময় রিপনকে আটক করে। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার "খ' সার্কেল মো.মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মাসুম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল।

পুলিশের মুখপাত্র বলেন, আটক রিপন একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে রেসিং কারচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
রাজধানীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সোহরাওয়ার্দী হাসপাতালে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা