নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৮:৩৪| আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮:৩৬
অ- অ+

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৩১ আগস্ট) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, বিকাল ৫টায় শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা ধাপে ধাপে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

২০১৫ সালের সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোতে উভয় ক্ষেত্রেই গড়ে ১০০ শতাংশের বেশি বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অনুমোদিত নতুন পে-স্কেলে গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ
রংপুরে চার খুন: ডোপটেস্টে সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে ইয়াবার অস্তিত্ব মেলেনি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা