শান্তিগঞ্জে

রাতের আঁধারে কাভার্ড ভ্যানে ভারতীয় শাড়ির চালান, ২,৬৮৪ শাড়ি জব্দ করল বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি:
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৭:০৪
অ- অ+

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাড়ি বহনকারী একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আজ সোমবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) শান্তিগঞ্জ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

অভিযানকালে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৮৪টি ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেদির রং না মুছতেই বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, শোকে প্রাণ গেল বাবারও
তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
মারা গেলেন দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা