মারা গেলেন দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৬:৫৬
অ- অ+

‘প্রিন্সেস আওয়ার্স’ এবং ‘ব্লু টাওয়ার’ নাটকে অভিনয়ের জন্য পরিচিত দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু আর নেই। মাত্র ৪৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। দ্য মিডিয়া টাইমস থেকে জানা যায়, লি শনিবার (২৯ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিনেতার একজন ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি জানান।

অভিনেতার মৃত্যুর সংবাদ প্রকাশের পর তার ভক্তরা শোক প্রকাশ করছেন। লি ইয়ং-জুর মৃত্যুর সংবাদ জানিয়ে তার বন্ধু বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বন্ধু লি ইয়ং-জু হঠাৎ মারা গেছেন। এই খবরটি বিশ্বাস করা কঠিন।

দক্ষিণ কোরিয়ায় লি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন সিটকম সিরিজ ‘ব্লু টাওয়ার’-এ। সিরিজটিতে তিনি নবীন সৈনিকের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। অন্যদিকে, আন্তর্জাতিক কে-ড্রামা ভক্তদের কাছে লি ২০০৬ সালে এমবিসি-র রোমান্টিক ড্রামা ‘প্রিন্সেস আওয়ার্স’-এ অভিনয়ের জন্যও পরিচিতি পেয়েছিলেন। সিরিজটিতে তাকে দেখা যায় ইয়ুন উন-হে, জু জি-হুন, কিম জং-হুন এবং সং জি-হিয়োর সঙ্গে।

লি এই সিরিজটিতে জাং কিয়ং চরিত্রে অভিনয় করেছিলে, যিনি ছিলেন যুবরাজ লি শিনের হাই স্কুলের বন্ধু। যদিও নাটকটিতে তার চরিত্রটি কেন্দ্রীয় ছিল না, তবুও ‘প্রিন্সেস আওয়ার্স’ একটি বহুল জনপ্রিয় কোরিয়ান ধারাবাহিকে পরিণত হয়।

অভিনয়ে আসার আগে লি একজন ফ্যাশন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের চলচ্চিত্র ‘ডোমা আন জুং-গিউন’-এর মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে ‘হ্যালো, ফ্রান্সেসকা’ ও ‘রুড মিস ইয়ং-এ’-সহ বিভিন্ন টেলিভিশন প্রযোজনা এবং ২০২২ সালের ড্রামা ‘নিউ রিক্রুট’-এ অভিনয় করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেদির রং না মুছতেই বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, শোকে প্রাণ গেল বাবারও
তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
রাতের আঁধারে কাভার্ড ভ্যানে ভারতীয় শাড়ির চালান, ২,৬৮৪ শাড়ি জব্দ করল বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা