মিরপুরে এক দিনে ১৪৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৪৪
অ- অ+

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহ আলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জন আসামি রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় সিনেমাই বাতিল! মেঘের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয় জানতে চায় সেন্সর বোর্ড
হাম উপসর্গে  ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন শ্রীপুরের সেই বেলায়েত শেখ
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা