মার্কিন হামলায় ইরানে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২২:৪৭
অ- অ+

ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলায় ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। সংবাদ সংস্থাটি জানায়, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের লারাক দ্বীপের একটি স্থাপনায় চালানো এই হামলায় শুরুতে দু’জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। খবর আনাদোলুর।

পরবর্তীতে আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। যার ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার (৩১ আগস্ট) ভোরে এক বিবৃতিতে জানায়, তারা জর্ডানের ‘কিং হুসেইন’ ও ‘আজরাক’ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ‘আল মিনহাদ’ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আইআরজিসি জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবেই এই পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে ইরানের সামুদ্রিক মাইন বসানো ঠেকাতেই মূলত ওই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সামনে ৫ দিনের সরকারি ছুটি, তবে সুখবরের সঙ্গে দুঃসংবাদও
এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য
৭ বছর পর বদলে গেল ডাকসু নির্বাচনের ফল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা