বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০১
অ- অ+

রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসের ‘ট’ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি পাবনা থেকে রাজশাহী আসছিল।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তবে উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আড়াই থেকে তিনটা বাজতে পারে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

এর আগে সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে গেলে রাজশাহীর সঙ্গে সব রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে বিএনপির কৌশলগত দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি
রিমান্ডে দীপের মুখে বেরিয়ে এলো তাহসিফের মৃত্যুর রাতের চাঞ্চল্যকর তথ্য
এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা এক ভুক্তভোগীর করুণ কাহিনী এবং আইসিউ...
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর