মেঘনার অভয়াশ্রমে মাছ শিকার, ২৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ১১:২১
অ- অ+

বরিশালের মেঘনা নদীতে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দিনভর যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে হিজলা উপজেলার মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

জরিমানা দেওয়া জেলেরা হলেন- বশির আঁকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালি, ফরিদ সর্দার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজীব, মো. বাকের ঢালি, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল। পরে আটকদের ১৭ জনকে দুই হাজার করে এবং সাতজনকে এক হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলেরা মুচলেকা ও জরিমানা দিয়ে মুক্ত হয়েছে। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি
রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা