দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার টাকা

দেশের বাজারে আবারও চড়া দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা এ দামে বিক্রি হচ্ছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দর কার্যকর থাকবে।
বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
অন্যদিকে, রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
নতুন দর কার্যকর হওয়ার পর দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা এসব নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































