দাম বেড়ে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ১০:২২
অ- অ+

দেশের বাজারে এক লাফে প্রায় চার হাজার টাকা বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বৃহস্পতিবার এই নতুন দর কার্যকর করে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায় কেনাবেচা হচ্ছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়েছিল। ওই দিন সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যানসেলো আবারও ফিরলেন বার্সেলোনায়
এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত
নয়াদিল্লির প্রেস ক্লাবে নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে পূজা
ভয়াবহ দাবানল-দাবদাহ, বিপর্যয়ের মুখে ইউরোপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা