সৌদি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ২১:২৩
অ- অ+

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় রাষ্ট্রীয় তেল শোধনাগার আরামকোর একটি স্থাপনায়ও হামলা চলানোর দাবি করেছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, দুটি পৃথক সামরিক অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, প্রথম ড্রোন হামলায় নাজরান বিমানবন্দরের একটি ‘সংবেদনশীল’ স্থাপনাকে এবং দ্বিতীয় হামলায় নাজরানের আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

এর আগে একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, হুতিদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে না সৌদি আরব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মা ম্যা চিং
বিপিএলের লাভ-ক্ষতির হিসাব চেয়ে আসিফের পোস্টে
সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা