আসুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফল করি: ভোটারদের সিইসি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৫:২০
অ- অ+

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটার সংসদ সদস্যদের প্রতি নির্বাচন প্রক্রিয়া সফল করার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর আগে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, ব্যালট পেপারের মুড়িতে ভোটারের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম রয়েছে কি না, তা দেখে নিতে হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা করা হবে। যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদ কক্ষেই ঘোষণা করা হবে।

সিইসি আরও বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আসুন, নির্বাচন প্রক্রিয়া সফল করি।’

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ২
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন
নাটালিকে ঘিরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কী বললেন মেলানিয়া?
এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা