অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে পাশে দাঁড়ালেন আনসার-ভিডিপির সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৬
অ- অ+

মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় থাকা অসহায় এক ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আনসার-ভিডিপির সহকর্মীরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা দিয়ে তারা গড়ে তুলেছেন ২ লাখ টাকার সহায়তা তহবিল। সেই অর্থে শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে অসহায় পরিবারের মেয়ের বিয়ে।

নীলফামারী সদর উপজেলার ১৩ নম্বর চড়াইখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভিডিপি সদস্যা লুৎফা বেগম বর্তমানে মানসিক ভারসাম্যহীন। ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর তিনি মানসিক ভারসাম্য হারান। এর আগে ১৯৯৭ সালে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। পরবর্তীতে সেলাই প্রশিক্ষণও সম্পন্ন করেন।

স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে পড়েন লুৎফা বেগম। তার মেয়ে স্মৃতি আক্তারও অভাব-অনটনের মধ্যেই বেড়ে ওঠেন। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় স্মৃতি আক্তারের বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসেন ১৩ নম্বর চড়াইখোলা ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোর্শেদা পারভিন এবং ১ নম্বর ওয়ার্ডের আনসার-ভিডিপির সদস্য-সদস্যরা। তাদের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে ২ লাখ টাকার সহায়তা তহবিল।

সহায়তার এই অর্থ দিয়ে স্মৃতি আক্তারের বিয়ের প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা হয়। এর ফলে গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়।

অসহায় একটি পরিবারের সংকটের সময়ে পাশে দাঁড়িয়ে আনসার-ভিডিপির সদস্যরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এ উদ্যোগ প্রমাণ করেছে, দায়িত্ব পালনের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক ও মানবিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয়দের মতে, আনসার-ভিডিপির সদস্যদের এই সম্মিলিত উদ্যোগ পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
ইতালিতে জেমসের নোংরা হোটেল কক্ষ নিয়ে তোলপাড়, ২০০ ইউরো জরিমানা
দেশের ৬ জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানীতে চিকিৎসক অপহরণ, নির্জন জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা