নাটালিকে ঘিরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কী বললেন মেলানিয়া?

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৫:২৭
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহকারী নাটালি হার্পকে ঘিরে সাম্প্রতিক সম্পর্কের গুঞ্জনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিরক্ত ও হতাশ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর। ট্রাম্প ও হার্পকে নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়ায় হোয়াইট হাউসেও অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ট্রাম্প ও নাটালি হার্পকে নিয়ে রসিকতা করে মন্তব্য করেন। ডেমোক্র্যাট এই সিনেটরের দাবি, ৮০ বছর বয়সী ট্রাম্প তার ৩৫ বছর বয়সী সহকারী হার্পের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে পড়েছেন, যা তাকে বিভ্রান্ত করেছে।

তবে পরদিনই হোয়াইট হাউস এ ধরনের বক্তব্যকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দেয়। যদিও সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও সফরে ট্রাম্পের পাশে নিয়মিত হার্পকে দেখা যাচ্ছে। তাদের এই ঘনিষ্ঠতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ট্রাম্পের পাশে মেলানিয়ার অনুপস্থিতিও এ নিয়ে আলোচনাকে আরও বাড়িয়েছে।

সিনেটর জন অসফ এক বক্তব্যে ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, প্রেসিডেন্ট নিজের দায়িত্ব পালনের পরিবর্তে ব্যক্তিগত প্রকল্প নিয়ে ব্যস্ত এবং কাতারের আমিরের উপহার দেওয়া নতুন উড়োজাহাজে নাটালিকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চান।

অসফের মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তারা। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল তাকে কটাক্ষ করে বলেন, নাটালি হার্প প্রেসিডেন্ট ট্রাম্পের দলের অন্যতম বিশ্বস্ত ও পরিশ্রমী সহকারী।

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভ চেউংও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অসফের সমালোচনা করেন। তিনি তাকে নানা অবমাননাকর ভাষায় আক্রমণ করেন এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের মন্তব্য না করার আহ্বান জানান।

এরই মধ্যে গত সোমবার ওভাল অফিসে এক নারী সাংবাদিক ট্রাম্পের কাছে জন অসফের মন্তব্য সম্পর্কে জানতে চান। তবে ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বরং সাংবাদিকের প্রশ্নের জবাবে অসফকে কটাক্ষ করেন।

সেমাফোরের প্রতিবেদনে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের ওই আক্রমণাত্মক প্রতিক্রিয়ার অন্যতম কারণ হতে পারে ফার্স্ট লেডি মেলানিয়ার এসব বিষয় অপছন্দ করা।

ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক নাটালি হার্প কয়েক বছর ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে তাকে তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।

তবে ট্রাম্প ও নাটালি হার্পের মধ্যে কোনো ধরনের ব্যক্তিগত বা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে প্রকাশ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। ফলে বিষয়টি এখনো রাজনৈতিক বক্তব্য, সংবাদ প্রতিবেদন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ২
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা