জেনেভা ক্যাম্পের গোপন আস্তানা থেকে শীর্ষ মাদককারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১০:৫৪| আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:১৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে র‍্যাব-২-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। পরে ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, চুয়া সেলিমের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মাদক মামলা রয়েছে।

চুয়া সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবার নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে প্রায় অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়া সেলিমের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার, মামলা ৫৫
স্বাধীনতার পর থেকে কতজন ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, জানুন তাদের পরিচয়
২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা