ডেমরায় উদ্ধার সেই পাইপবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৩৮
অ- অ+

রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে উদ্ধার করা দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে আটটার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেপ্তার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে পাইপবোমা দুটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।

সিটিটিসি জানিয়েছে, অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পাইপবোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন: আতিকুর রহমান রুমন
জুম চাষ: ঐতিহ্য থেকে তথ্যনির্ভর কৃষি-উদ্ভাবনের পথে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা