নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৪:২৬
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চলবে না, থাকছে জরিমানার বিধান
অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার
ইউনূস সরকারের ১৮ মাস: সংবিধান ও আইনের সঙ্গে সংঘাতের অভিযোগ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার, মামলা ৫২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা