ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩
অ- অ+

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, ঝড়ের সময় নৌযান চলাচলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফলের দাম কমাতে আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
স্পেনের সেউতায় আটকা পড়েছেন বাংলাদেশিসহ ৮ হাজার অভিবাসী
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্পের ঝাঁকুনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা