ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ২২:১৭
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে সাত জন, খুলনা বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, বরিশালে বিভাগে ৮০ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

চলতি বছর-এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৯৭৮ জন। গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০১ জন। চলতি বছর-এ পর্যন্ত মোট ২২ হাজার ১৫৯ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উন্নয়নমূলক কাজে বাধা এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: ডিএনসিসি প্রশাসক
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের নতুন সভাপতি শাহ সুহেল, সম্পাদক আশিক উল্লাস
মার্কিন সেনাকে হত্যা বা বন্দিতে ইরানের পুরস্কার ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা