পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার

মোঃ রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৩:৫৬
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিশেষ অভিযান ও ডিউটি চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৬)।

পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ ডিউটির অংশ হিসেবে পূবাইল থানার এসআই মেহেদী হাসান ও এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা-বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় শাহিনের চায়ের দোকানের সামনে থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও পাঁচটি লিফলেট জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া লিফলেটগুলোতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ-সংক্রান্ত বিভিন্ন স্লোগান লেখা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থক হিসেবে কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন এবং ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
‘মাদার তেরেসা শান্তি পদক-২০২৬’ পেলেন সাংবাদিক ও সমাজসেবক এস এম আজাদ হোসেন
উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা