চরফ্যাশনে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১২:২৮
অ- অ+

ভোলার চরফ্যাশনে চারটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল। এ সময় চারটি দোকানে তল্লাশি চালিয়ে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী 
ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের প্রাণহানি, বাংলাদেশের শোক